শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চরাঞ্চলের ১৬ কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থার সমস্যাই ভোটের চ্যালেঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম
চরাঞ্চলে ভোট প্রচারণা ও ভোট গ্রহণ দুটোই চ্যালেঞ্জিং
expand
চরাঞ্চলে ভোট প্রচারণা ও ভোট গ্রহণ দুটোই চ্যালেঞ্জিং

চরাঞ্চলে ভোট প্রচারণা ও ভোট গ্রহণ দুটোই চ্যালেঞ্জিং। যোগাযোগ ব্যবস্থার সমস্যাই এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নকে চরাঞ্চলের ইউনিয়ন বলা হয়। এসব এলাকায় চাঁপাইনবাবগঞ্জের প্রায় সাড়ে ১৪ লাখ ভোটারের মধ্যে প্রায় ৩ লাখ ভোটার রয়েছেন।

এরমধ্যে সদরে ৮টি ও শিবগঞ্জে ৫টি ইউনিয়ন রয়েছে। এগুলো হলো- সদরের নারায়ণপুর, সুন্দরপুর, চরবাগডাঙ্গা, শাজাহানপুর, ইসলামপুর, দেবীনগর, চর আলাতুলী ও চর অনুপনগর।

শিবগঞ্জে চরাঞ্চলের ইউনিয়নগুলো হলো- পাঁকা, ঘোড়াপাখিয়া, দূর্লভপুর, মনাকষা ও উজিরপুর। এই ইউনিয়নগুলো প্রধানত পদ্মা ও মহানন্দা নদীর অববাহিকায় অবস্থিত।

জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল বলেন, যোগাযোগ ব্যবস্থাই চরে ভোটের প্রধান সমস্যা। আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা তেমন নেই। চাঁপাইনবাবগঞ্জের সদরে পদ্মার মাঝে ১১টি ও শিবগঞ্জে ৫টি সহ ১৬টি কেন্দ্র রয়েছে যা সম্পূর্ণ নৌ যাতায়াতের ওপর নির্ভরশীল। সেজন্য প্রস্তুত রাখা হয়েছে নৌকা। এসব অঞ্চলে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ নির্বাচনে সহায়তা করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন