সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবো উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে বেলাবো বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তাকে গেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এহসান উল্লাহ পিয়াল নরসিংদী জেলার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিয়াল বেলাবো বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকায় অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়েরকৃত মামলায় পিয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী-২০১৩) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়।

এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, নির্দিষ্ট মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্ধারিত সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন