

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর রায়পুরায় টানা ভারি বর্ষণের কারণে একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়িতে ফিরে তানঝুমা। এ সময় বাড়ির পাশের একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারি বর্ষণের কারণে হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া মাটির ঘরের দেয়াল ধসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরও জানান, নিহত তানঝুমার বাবা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়িতে ফিরলে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির দাফন সম্পন্ন করা হবে।
স্থানীয়রা বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত মাটির ঘর থেকে দূরে থাকার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।