বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:৫০ পিএম
সভাপতি মোস্তফা হোসেন ও সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান
expand
সভাপতি মোস্তফা হোসেন ও সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান

নরসিংদীর মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ৯ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এ কমিটি অনুমোদন করা হয়।

দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের জারিকৃত গঠনতন্ত্র ও কার্য-নির্দেশিকা অনুযায়ী এই কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

কমিটির সভাপতি পদে চালাকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন ও সাধারণ সম্পাদক পদে কালের কন্ঠের মনোহরদী প্রতিনিধি মুহা. ইসমাইল হোসাইন খান মনোনীত হয়েছেন।

এছাড়া অন্যরা হলেন, সহসভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মাস্টার এবং মতিউর রহমান তারা।

সদস্য পদে জেষ্ঠ্য শিক্ষক মো. মোসাদ্দেকুর রহমান খান, নাসরিন সুলতানা, রাবেয়া খাতুন, সৈয়দা সালেহা কাঞ্চি এবং মনোহরদী মডেল মসজিদের ইমাম মোহাম্মদ যুবায়ের।

পুনর্গঠিত কমিটির সভাপতি মোস্তফা হোসেন বলেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা। দুদকের নির্দেশনা অনুযায়ী আমরা মনোহরদী উপজেলায় দুর্নীতি বিরোধী কার্যক্রম জোরদার করবো। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে সততার ও স্বচ্ছতার সংস্কৃতি ছড়িয়ে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।’

সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, ‘তরুণ সমাজকে সততার চর্চায় উদ্বুদ্ধ করে মনোহরদীতে দুর্নীতিবিরোধী কার্যক্রমের মডেল উপজেলায় রূপ দিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন