বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
নিহত রফিকুল ইসলাম সরকার (৫০)
expand
নিহত রফিকুল ইসলাম সরকার (৫০)

নরসিংদীর রায়পুরা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজিপুরা এলাকায় এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম সরকার (৫০)। তিনি চরমধুয়া গ্রামের হাজী মঙ্গল মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী মমতাজ বেগম স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

নিহতের ভাইয়ের বরাত দিয়ে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গাজিপুরা এলাকার রিফাত ও নয়নসহ কয়েকজনের সঙ্গে রফিকুল ইসলাম সরকারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ওই বিরোধের জের ধরে আগে থেকেই তাকে হত্যার পরিকল্পনা করছিল প্রতিপক্ষরা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে গাজিপুরা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন দিক থেকে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম সরকার মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার-স্বজন ও এলাকাবাসী সদর হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতাল চত্বরে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় সেখানে শোকের আবহ নেমে আসে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন