সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান-আফগানিস্তান ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:২৬ এএম আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০২:২৭ এএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দুই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ও মর্যাদার জন্য গভীর উদ্বেগের কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমার।

মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, পাকিস্তান ও আফগানিস্তান শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়; তারা অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি এবং গভীর ঐতিহাসিক ও মানবিক বন্ধনে আবদ্ধ দুই ভ্রাতৃপ্রতিম দেশ। কোনো সীমান্তরেখাই এই ভ্রাতৃত্বের ভিত্তিকে মুছে দিতে পারে না। তাদের মধ্যে যা মিল রয়েছে, তা যেকোনো বিরোধের চেয়ে অনেক বড়।

তিনি বলেন, এই পবিত্র রমজান মাসে আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাই- অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসুন। মুসলিম উম্মাহ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড়াতে দেখতে চায় না। স্থায়ী শান্তি সংঘাতে নয়, বরং আলোচনার টেবিলেই প্রতিষ্ঠিত হয়।

মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রজ্ঞা, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup