

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রূপগঞ্জের পূর্বাচল তিনশোফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পিছন দিক থেকে ট্রাকের ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী যুবদল নেতা আনোয়ার হোসেন নিহত হয়েছে।
এ সময় গুরুতর আহত হয় সেলিম মিয়া নামে অপর আরোহী।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় পূর্বাচল তিনশোফিট সড়কের ল্যাংকার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জের জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। তিনি রূপগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। এছাড়া মাহমুদ হাসান একই এলাকার সেলিম মিয়ার ছেলে।
পূর্বাচল পুলিশ ফাড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, রাত সাড়ে ১১টার দিকে পূর্বাচল তিনশোফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় বেপরোয়া গতিতে আসা কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে একটি চলন্ত ট্রাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ২ জন আরোহী সড়কে ছিটকে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মোটরসাইকেল আরোহী যুবদল নেতা আনোয়ার হোসেন। গুরুতর আহত হয় অপর আরোহী মাহমুদ হাসান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আর মুমুর্ষ অবস্থায় মাহমুদ হাসান কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়। তার অবস্থাও আশংকাজনক বলে জানান গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে।
মন্তব্য করুন