শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

​মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি মোঃ শাহিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

​পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব দীপংকর ঘোষ ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। সাব-ইন্সপেক্টর শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোমিন হত্যার মূলহোতা শাহিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত শাহিন মিয়া সোনারগাঁ থানার দড়িকান্দি গ্রামের নসর আলমের ছেলে।

উল্লেখ্য, কিছুদিন আগে মাত্র ১০ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অটোরিকশা চালক মোমিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup