শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ঝুট নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম
ফতুল্লায় ঝুট নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩
expand
ফতুল্লায় ঝুট নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এনায়েতনগর হরিহরপাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্রদলের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি লিয়ন মাহমুদ আকাশ (২২)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ (ঝুট) মালামাল নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা বাদী হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup