

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজি (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কাজি উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজির ছেলে। জানা গেছে, নিহত মোস্তফা কাজি কয়েক বছর আগে পলাইডাঙ্গা গ্রাম থেকে একই ইউনিয়নের মহারাগ গ্রামে বাড়ি করে স্থায়ী ভাবে ভাবে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।
স্বজন ও পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) বিকেলে ভদ্রবিলা বাজার সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠে বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের বাচ্চারা মারামারি করে। এর জের ধরে আজ বিকেল সাড়ে ৩ টার দিকে মোস্তফা কাজি ভদ্রবিলা বাজারে আসার পথে প্রতিপক্ষরা তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, এলাকার পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং দোষীদের ধরতে চেষ্টা চলছে।
