বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বন্যায় মানুষ মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে’

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে। এর আগের দিন ঢাকা মেডিকেলে গেলেন প্রিয় জুবাইদা রহমানের সঙ্গে। সেলফি তুললেন। বিয়ের আগে মানুষ প্রেম করে শুনেছি, এখন প্রধানমন্ত্রী বিয়ের পরও প্রেম করছেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শুধু প্রেমই দেখছে, পরিবর্তন দেখছে না। আপনি প্রেম করলে রুমে করেন। আপনাকে আমরা ভোট দিয়েছি সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা-সন্ত্রাসীদের শায়েস্তা করার জন্য, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায়নি।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর বদলগাছী ডাকবাংলো মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনাদের সন্তানরা সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে। শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রী যদি এসি কক্ষে বসে না থেকে মাঠে যেতেন, নৌকার ব্যবস্থা করতেন বা পানিবন্দি এলাকায় বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিতেন, তাহলে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ত না। সরকার চাইলে একদিন পরীক্ষা পেছালেও কোনো সমস্যা হতো না।

তিনি বলেন, সব মন্ত্রী এমন ভাব ধরে থাকেন যেন তারাই সবচেয়ে ভালো মানুষ। কিন্তু হাঁটুপানি পেরিয়ে, গর্তে পড়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে—এসব দেখে যদি লজ্জা না লাগে, তাহলে জনগণের প্রতি দায়িত্ব কোথায়?

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup