বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে ছাত্রদল নেতা নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ-ফাইল ছবি
expand
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ-ফাইল ছবি

মোটরসাইকেল দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভালুকার সীমান্ত ফুলবাড়িয়ার উপজেলার জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে দুর্ঘটনাটি ঘটে।

তিনি ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ড কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামের অপর একজন আহত হয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহাদাত শাকিল নামের একজনকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকায় আসছিলেন নয়ন আহমেদ। ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়। এতে নয়ন আহমেদ ঘটনাস্থলেই নিহত ও তার সহযাত্রী শাকিল আহত হন।

ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন