বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে স্কুলছাত্রীকে যৌন হয়রানির ও শ্লীলতাহানির অভিযোগে দপ্তরী গ্রেপ্তার

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বেজগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলার আসামি বিদ্যালয়ের দপ্তরী মো. আলমগীর হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেন উপজেলার হাটভোগদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই প্রবীরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলার আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে লৌহজং থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আলমগীর হোসেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে তার মুঠোফোনে আপত্তিকর ছবি ও ভিডিও দেখান। পরবর্তীতে একই ধরনের ছবি ও ভিডিও ধারণ করে তার ইমো ও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর জন্য শিশুটির ওপর চাপ সৃষ্টি করেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এর আগেও বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছিল। অভিযোগে আরও বলা হয়েছে, দপ্তরী আলমগীর শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বলেন, তার নির্দেশ অনুযায়ী ছবি ও ভিডিও না পাঠালে তাকে ‘রামিছা’র মতো হত্যা করা হবে। এই হুমকির পর থেকে শিশুটি চরম মানসিক আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছে বলে পরিবারের দাবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup