বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যান-বাসের সংঘর্ষ, নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা
expand
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দৌগাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদের বাড়ি বরগুনা জেলার আমতলী থানায়।

আহতরা হলেন- কাউসার আহমেদ (৩৩), আরাফাত (২০), মেহেদী (১৮), সুমাইয়া (৩০) ও মারুফা (১২)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বরিশালগামী ‘স্বপ্নতরী’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫৮১৫) দৌগাছি এলাকায় বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং পাঁচজন আহত হন।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Croatia
Scheduled
18 Jun, 02:00 AM
VS
World Cup