বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১০:০৯ এএম
স্বর্ণের গহনা
expand
স্বর্ণের গহনা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সর্বশেষ সমন্বয়ের পর বুধবার (১৭ জুন) থেকে নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু দুটি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৫ জুন স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ওই দিন প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা এবং রুপার দাম বাড়ানো হয় ২৩৩ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম কার্যকর হয় ১৫ জুন সকাল ১০টা থেকে।

নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকায়।

এর আগে ১৩ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার; এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

এদিকে স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩২৪ টাকায়।

চলতি বছরে এ পর্যন্ত রুপার দাম ৪৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ২২ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার; এর মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup