বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের জালে উঠে এলো স্কুলছাত্রের মরদেহ

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম
নিখোঁজ স্কুলছাত্রের মো. আরাফাতের মরদেহ উদ্ধার
expand
নিখোঁজ স্কুলছাত্রের মো. আরাফাতের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতু সংলগ্ন এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৪৩ ঘণ্টা পর আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে মাছ ধরার সময় জেলেরা মরদেহটি ভেসে উঠতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র আরাফাত চার বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ স্রোতের টানে সে ভেসে যায়। তার সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়।

ঘটনার পরপরই লৌহজং ফায়ার সার্ভিস, মাওয়া নৌপুলিশ ও মাওয়া কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে টানা দুই দিন অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আজ সকালে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ghana VS Panama
Scheduled
18 Jun, 05:00 AM
VS
World Cup