শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশুর আঙুল বিচ্ছিন্ন, ঢামেকে স্থানান্তর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
expand
প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলায় আলু ক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে মোস্তাকিম (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার ডান হাতের সবকটি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোস্তাকিম ওই এলাকার আল আমিনের ছেলে।

শিশুটির বাবা আল আমিন জানান, দুপুরে অজ্ঞাতসারে খেলতে খেলতে মোস্তাকিম পাশের আলুর ক্ষেতে যায়। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলের পাশে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া যায়। পরে দ্রুত কাপড় দিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে শিশুটির ডান হাতের সব আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডান পায়েও আঘাত লেগেছে। বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের উৎস ও ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup