

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে তিন জন আহত হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইকবাল হোসেন (৩২), জয় ব্যাপারি (৩৮) ও জুয়েল শেখ (৪০).
আহত জয় ব্যাপারি জানান, বিএনপির সমর্থকরা একটি মিছিল নিয়ে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আসলে আমরা তাদের মিছিল করতে নিষেধ করি কারণ, নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড, লাঠি ডাসা দিয়ে আমাদের উপর হামলা করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মমিনুল ইসলাম জানান, পুলিশের একটি টিম ইতোমধ্যে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমরা এখন সেখানে যাচ্ছি। কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিশ্চিত নই। তবে শুনেছি বিএনপির সমর্থকরা সে এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের সাথে খারাপ ব্যবহার করে। সেখান থেকেই ঘটনার সুত্রপাত।
উল্লেখ, মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।