

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জে শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে সদর উপজেলার ধলেশ্বরী ব্রিজসংলগ্ন মাঠের পাশে অবস্থিত শহীদ মিনার থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারে মাছ ব্যবসায়ী মোঃ মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে সে আকরাম নামে এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে থাকত।
জানা যায়, শনিবার রাত থেকে সিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে রোববার সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন শহীদ মিনারে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সিহাবের কর্মস্থলের মালিক মোঃ মনির হোসেন জানান, শনিবার সিহাব ছুটি নিয়েছিল এবং ওই দিন সে কর্মস্থলেও যায়নি।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সিহাব বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে রাত কাটাচ্ছিল। তার মৃত্যুর পর সঙ্গে থাকা বন্ধুদের বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে মৃত্যুর কারণ বা ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। । ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।