রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম
তারা মিয়া (২০)
expand
তারা মিয়া (২০)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

রোববার ভোর ৪টার দিকে সীমান্তের ১৮৪৫ নম্বর ৬৩ এস পিলারের ওপারে ত্রিপুরা রাজ্যের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তারা মিয়া (২০) কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিজিবি জানায়, ভোররাতে তারা মিয়াসহ ৪-৫ জনের একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

তারা সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় গেলে সেখানে ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফের মাগুরুলী ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এসে আত্মগোপনে রয়েছে।

বিজিবির তথ্যমতে, তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলাও রয়েছে।

শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বিএসএফ লাশ নিয়ে গেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে বিজিবি আলোচনা চালিয়ে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন