সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক ও মানবিক দেশ গড়ার শিক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সামাজিক ও মানবিক দেশ গড়ে তোলা এবং জনবান্ধব সরকার গঠনের শিক্ষা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (২৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ যদি ভালোমতো না চলে, তবে আমার জীবন আমি গড়তে পারবো না। আমাদের দেশপ্রেম নিয়ে চলতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

এ ছাড়াও মন্ত্রী দেশপ্রেম, সততা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ এবং জুলাই স্মৃতি কর্নারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মুহম্মদ মাহফিল খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়নসহ আরও অনেকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন