মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যা মামলায় মিল্টন কারাগারে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১০:০২ এএম আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১০:১২ এএম
মুশফিকুর রহমান মিল্টন
expand
মুশফিকুর রহমান মিল্টন

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যা মামলার এজহারভুক্ত আসামি মুশফিকুর রহমান মিল্টনকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে জসিমের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুশফিকুর রহমান মিল্টন শ্রীপুর উপজেলার মকর্দ্দোমখোলা গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে।

তিনি সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যা মামলার ১৩ নম্বর আসামি।

মাগুরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান মিল্টন নামের ওই আসামি মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যা মামলার ১৩ নম্বর আসামি।

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন