বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:৩১ এএম
মাগুরায় পুলিশের চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী
expand
মাগুরায় পুলিশের চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী

মাগুরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিদ্যমান কোটা, নিয়োগ নীতিমালা এবং শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। মাত্র ১২০ টাকার আবেদন ফিতে বাংলাদেশ পুলিশে চাকরির সুযোগ পেয়েছেন ১৭ জন প্রার্থী।

রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টায় মাগুরা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন মাগুরার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, এ নিয়োগে মোট ১ হাজার ২৩৪ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৪৭ জন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।

সব ধাপ শেষে ১৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৪ জনকে।

ফলাফল ঘোষণার পর পুলিশ লাইন্সে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচিত প্রার্থী ও তাদের স্বজনদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই আবেগাপ্লুত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

এ সময় পুলিশ সুপার উত্তীর্ণদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup