শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে বাইক রেসিংয়ে প্রাণ গেল তরুণের, ফেলে পালালো সঙ্গীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ এএম
সাকিবুল হাসান (১৯)
expand

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গতির প্রতিযোগিতায় (বাইক রেসিং) অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তার সঙ্গীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায় বলে অভিযোগ করেছেন নিহতের বান্ধবী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শিবচর হাইওয়ে থানা-সংলগ্ন বাচামারা এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুল হাসান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার সকাল ১০টায় মানিকগঞ্জ থেকে ১১টি মোটরসাইকেলে করে ফরিদপুর হয়ে ভাঙ্গা চৌরাস্তা এলাকায় যান তারা। পরে সেখানে ফরিদপুর থেকে আরও কয়েকজন বাইকার যোগ দেন। এরপর ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত বাইক রেসিংয়ের পরিকল্পনা ছিল তাদের।

শিবচরের আড়িয়াল খাঁ সেতু পার হওয়ার পর দ্রুতগতিতে চলার সময় সাকিবুলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সাকিবুলের বান্ধবী আরোহী আক্তার বলেন, তারা ভাঙ্গা পর্যন্ত একসঙ্গে এলেও রেসিং শুরুর আগে তাকে ও আরেক বান্ধবীকে সেখানে রেখে অন্যরা এগিয়ে যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি সাকিবুলকে মৃত অবস্থায় দেখতে পান।

তিনি অভিযোগ করে বলেন, দুর্ঘটনার সময় রেসিংয়ে থাকা অন্য বাইকাররা সেখানে না থেকে চলে যায়। তার দাবি, সাকিবুল ও তার কয়েকজন বন্ধু আগে থেকেই ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়ে নিয়মিত বাইক রেসিং করতেন।

এ ঘটনায় শিবচর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

এ ব্যাপা‌রে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, একজ‌নের মর‌দেহ উদ্ধার করা হয়। ত‌বে কেউ অভি‌যোগ‌ দেয়‌নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank