শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে ছাত্রকে বলাৎকার, শিক্ষকসহ আটক  ২

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

টাঙ্গাইলের মির্জাপুরে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে নাজেরা বিভাগের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকসহ মাদ্রাসার এক পরিচালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মির্জাপুর নতুন বাইপাস সংলগ্ন মারকাযুল উম্মা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা জানাজানি হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশু চলতি বছরের জানুয়ারিতে ওই মাদ্রাসার নাজেরা বিভাগে ভর্তি হয়। কয়েক মাস ধরে তার পায়খানার রাস্তা দিয়ে রক্তপাতের সমস্যা দেখা দিলে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। শারীরিক অসুস্থতার কারণে গত ৮ সেপ্টেম্বর শিশুটিকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যান তার মা।

পরে ১০ সেপ্টেম্বর মির্জাপুরের একটি হাসপাতালে চিকিৎসকের কাছে নেওয়া হলে শিশুটির সঙ্গে যৌন নির্যাতনের বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন বলে অভিযোগ। পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আল-আমীনের নাম জানায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এরপর শুক্রবার সকালে শিশুটির মা ও স্বজনরা মাদ্রাসায় গিয়ে বিষয়টি নিয়ে শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. আল-আমীন (২৪) এবং মাদ্রাসার পরিচালক হাফেজ মো. মনিরুজ্জামান (৫১)-কে হেফাজতে নিয়ে থানায় যায়।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার প্রিন্সিপালকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন। অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank