মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে মাদক সেবনের দায়ে যুবকের ছয় মাসের কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম
মাদক সেবনের দায়ে যুবকের ছয় মাসের কারাদন্ড
expand
মাদক সেবনের দায়ে যুবকের ছয় মাসের কারাদন্ড

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের দায়ে রাশেদুল ইসলাম(৩১) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার(৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বিধান কান্তি হালদার এ সাজা দেন।

দন্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বিধান কান্তি হালদার।

এ সময় উপজেলার সাপ্টিবাড়ী মাজার এলাকা থেকে মাদকসেবন অবস্থায় রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে সে তার দায় স্বীকার করলে মাদক সেবনের দায়ে রাশেদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। পরে সাজাপ্রাপ্ত রাশেদুল ইসলামকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন