শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে মেধাবী শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি: প্রতিনিধি
expand

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ১৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তন এ আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, আগামির বাংলাদেশ গড়ার জন্য মেধাবীদের অবদান বর্তমান সরকার অনুধাবন করতে পেরেছে। সবার জন্য শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। গত বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার কারিকুলাম পরিবর্তনে কাজ করছে। বর্তমান প্রজন্ম যেন শিক্ষার সুযোগ পায়, সেজন্য আমরা জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করছি। এছাড়া উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আমাদের সন্তানরা যেন ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে অবদান রাখতে পারে, সেজন্য আমরা কাজ করছি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান রিফাতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, বিএনপি নেতা সফিকুল আলম আলমাস, শাহরিয়ার ফয়সাল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আইনান ও রায়পুর পৌর ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম নিশাদ প্রমুখ।

ছাত্রদল নেতা মাহফুজুর রহমান হৃদয় বলেন, এ শিক্ষার্থীরা মেধার যে স্বাক্ষর রেখেছে তা আগামী দিনে জ্ঞান, মানবিকতা ও নেতৃত্বের মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণসহ ইতিবাচক সব কর্মকাণ্ডে ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, সম্প্রতি ঘোষিত এসএসসি, দাখিল ও সমমনার ফলাফলে ১৫০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের ছাত্রদল এ সংবর্ধনা দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank