রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তের প্রয়োজনে ভরসা ছাত্রদল নেতা সজীব, উপকৃত দেড় হাজার রোগী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

রাজনীতির পরিচয়ের বাইরে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন লক্ষ্মীপুরের রায়পুরের ছাত্রনেতা মো. আজহারুল আলম সজীব। রক্তের প্রয়োজনে ছুটে গিয়ে এখন পর্যন্ত দেড় হাজারেরও বেশি মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা করেছেন তিনি। নিজেও অসংখ্যবার রক্ত দিয়েছেন।

সজীব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়া তিনি ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং শহীদ জিয়া পরিষদ, রায়পুর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজন হলে তারা প্রথমেই সজীবের সঙ্গে যোগাযোগ করেন। রোগীর স্বজনদের কাছ থেকে খবর পাওয়ার পর দ্রুত রক্তদাতা খুঁজে বের করে রক্তের ব্যবস্থা করার চেষ্টা করেন তিনি।

রক্ত সংগ্রহের পাশাপাশি নিজের অর্থায়নে শিক্ষার্থীদের বই কিনে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন সজীব।

এ বিষয়ে মো. আজহারুল আলম সজীব বলেন, ‘রাজনীতি আর স্বেচ্ছাসেবী পরিচয় সম্পূর্ণ আলাদা। মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পেরে আমি আনন্দিত। রক্তের প্রয়োজনে আজীবন মানুষের পাশে থাকতে চাই।’

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও সজীবের এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং আরও মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন