

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আনন্দ বাজারে স্বপ্নচূড়া পাঠাগারের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আনন্দ বাজার থেকে গণিপুর রোডের মাথা পর্যন্ত সড়কের পাশে ১০০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
স্বপ্নচূড়া পাঠাগারের সভাপতি জোবায়েদ হোসেন বলেন, “পাঠাগারের সূচনালগ্ন থেকেই বৃক্ষরোপণ আমাদের নিয়মিত কর্মসূচির একটি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ সমাজ গড়তে আমরা নিয়মিতভাবে বৃক্ষরোপণ করে আসছি।”
পাঠাগারের সেক্রেটারি আনোয়ার হোসেন বলেন, “গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য। তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, সবাই নিজ নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগান।”
আয়োজকরা জানান, স্বপ্নচূড়া পাঠাগারের মাসব্যাপী কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও নজর দেওয়া হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন স্বপ্নচূড়া পাঠাগারের সদস্যরা।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন স্বপ্নচূড়া পাঠাগারের সদস্যরা।


