শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ আটক

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪ এএম
সংগৃহীত ছবি
expand

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ৭০ বছর বয়সী মো. সেলিম হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গাছী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুর মা আফসানা জান্নাত জানান, প্রতিদিনের মতো তার মেয়ে বাড়ির বাইরে খেলছিল। এ সময় একই এলাকার বাসিন্দা মো. সেলিম হোসেন তাকে ফুসলিয়ে একটি ভবনের ছাদে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। এ সময় পাশের বাড়ির এক নারী চিৎকার দিলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সেলিম হোসেনকে আটক করে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এজাহার গ্রহণের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank