রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন আওয়ামী লীগের সহসভাপতি

রামগতি-কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৬:২২ এএম
expand
জামায়াতে যোগ দিলেন আওয়ামী লীগের সহসভাপতি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন মিলন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (৮ জুলাই) হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের নেতারা তাঁকে সাদরে গ্রহণ করেন। আক্তার হোসেন মিলন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কমলনগর উপজেলা ও ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তবে সরকারি একটি কামিল মাদ্রাসায় রাজনৈতিক দলের যোগদান অনুষ্ঠান আয়োজনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup