মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
স্থানীয় সরকার নির্বাচন

রামগঞ্জে চেয়ারম্যান-মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:১৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে দলীয় প্রার্থীদের চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র এবং উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি রামগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক ইউনিট সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাওলানা দেওয়ান মোহাম্মদ ইউছুফ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোবাশ্বেরা বেগমকে দলীয় প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে রামগঞ্জ পৌরসভার মেয়র পদে পৌর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাসান বান্নাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামায়াতের ঘোষিত ১০ প্রার্থী

এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীরা হলেন, ১নং কাঞ্চনপুর ইউনিয়নে সারাফাত হোসেন সাহিদ, ২নং নোয়াগাঁও ইউনিয়নে মাওলানা মোখলেসুর রহমান, ৩নং ভাদুর ইউনিয়নে ইমরান হোসাইন, ৪নং ইছাপুর ইউনিয়নে মাওলানা ইসমাইল ইলিয়াস, ৫নং চণ্ডীপুর ইউনিয়নে সুফি আব্দুর রশিদ, ৬নং লামচর ইউনিয়নে অধ্যাপক ওমর ফারুক, ৭নং দরবেশপুর ইউনিয়নে কাজী শেখ ফরিদ, ৮নং করপাড়া ইউনিয়নে মাস্টার ফয়সল, ৯নং ভোলাকোট ইউনিয়নে মাওলানা আবু সালেহ এবং ১০নং ভাটরা ইউনিয়নে জাকির হোসেন সিকদার।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকারের কার্যক্রমকে আরও জনমুখী করার লক্ষ্যেই যোগ্য, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup