সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালি পেটে রসুন খাচ্ছেন! ডেকে আনছেন যেসব বিপদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আমাদের দৈনন্দিন রান্নায় স্বাদ ও সুঘ্রাণ বাড়ানোর পাশাপাশি ভেষজ গুণাগুণে অনন্য এক উপাদান হলো রসুন, যাকে প্রাকৃতিক ‘অ্যান্টিবায়োটিক’ হিসেবেও গণ্য করা হয়। প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুনের ব্যবহার হয়ে আসছে।

এর মধ্যে থাকা ‘অ্যালিসিন’ নামক ঔষধি যৌগ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমানো এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ ভূমিকা পালন করে। তবে শুধু স্বাস্থ্য গুণই নয়, অতিরিক্ত রসুন খাওয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন- মুখে দুর্গন্ধ, পেট ফাঁপা বা অ্যাসিডিটির মতো সমস্যাও দেখা দিতে পারে। কাঁচা রসুন যাদের জন্য মহা বিপদ ডেকে আনতে পারে-

কাদের জন্য খালি পেটে রসুন খাওয়া ক্ষতিকর?

রসুন অত্যন্ত উপকারী হলেও সবার শরীরের জন্য এটি সহ্য নাও হতে পারে। বিশেষ করে নিচের দুই ধরনের মানুষের খালি পেটে রসুন খাওয়া একদমই উচিত নয়:

১. অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থাকলে

যাদের তীব্র গ্যাসের সমস্যা বা বুক জ্বালাপোড়া (Heartburn) করার প্রবণতা আছে, তারা খালি পেটে কাঁচা রসুন খেলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। এতে সারাক্ষণ টক ঢেকুর ওঠা বা পেটে অস্বস্তি হতে পারে।

ফাইল ছবি

২. রক্ত পাতলা করার ওষুধ খেলে

যারা চিকিৎসকের পরামর্শে রক্ত পাতলা রাখার ওষুধ (Blood Thinners) খান, তাদের কাঁচা রসুন এড়িয়ে চলা উচিত। কারণ, রসুন নিজেও রক্ত পাতলা করতে সাহায্য করে।

ফলে ওষুধের পাশাপাশি রসুন খেলে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে রক্তপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে।

আপনার যদি কোনো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা বা অ্যালার্জি থাকে, তবে প্রতিদিন খালি পেটে কাঁচা রসুন খাওয়া শুরু করার আগে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন