মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুর সোসাইটি ইউ'কের সভাপতি জাকির, সম্পাদক কাওছার 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৪:৪১ পিএম
সভাপতি জাকির, সম্পাদক কাওছার 
expand
সভাপতি জাকির, সম্পাদক কাওছার 

যুক্তরাজ্যপ্রবাসী রায়পুরবাসীর অন্যতম সামাজিক সংগঠন রায়পুর সোসাইটি ইউকের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাকির হোসাইন, সাধারণ সম্পাদক পদে মো. কাওছার, সাংগঠনিক সম্পাদক পদে গাজী মোহাম্মদ মোরশেদ, অর্থ সম্পাদক পদে মো. জাফর হোসেন এবং প্রচার সম্পাদক পদে আবদুল মোতালেব খান নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৯ জুন) যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ৯টার দিকে লন্ডনের রমফোর্ড রোডের একটি স্থানীয় হলে উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রবাসী রায়পুরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোর্শেদ ফারুকের সার্বিক তত্ত্বাবধানে এবং ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক ও আবুল বাশার ভূঁইয়ার পরিচালনা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যরা ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে রায়পুর সোসাইটি ইউ'কে প্রবাসী রায়পুরবাসীর কল্যাণে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup