মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে তাজুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর গ্রামের সাজি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্র জানা যায়, জমি নিয়ে তাজুল ও মাহফুজদের সঙ্গে বিরোধ চলে আসছে। ঘটনার সময় বিরোধীয় জমিতে ঘর নির্মাণ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তাজুলদের ওপর মাহফুজরা হামলা চালায়। এতে তাজুল আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. মামুন বলেন, আমাদের সঙ্গে মাহফুজদের জমির বিরোধ চলে আসছে। এনিয়ে লক্ষ্মীপুর আদালতে মামলাও রয়েছে। কিন্তু তারা আদালতের রায় উপেক্ষা করে বাড়িতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। বাবাসহ আমি বাধা দিতে গেলে মাহফুজসহ লোকজন হামলা চালায়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে বাবার মাথায় আঘাত করে। এ ঘটনায় আমার বাবা মারা গেছেন।

এ ঘটনায় চেষ্টা করেও অভিযুক্ত মাহফুজ, সানু ও লেদা মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর তারা আত্মগোপনে রয়েছে।

রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। এ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন