মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফেরার পথে বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা 

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১১:৫৭ পিএম
মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান
expand
মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান

কাতার থেকে দেশে ফেরার পথে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হলেন মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান।

রোববার (২২ মার্চ) মধ্যরাতে দেশে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে বিমানবন্দর পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মৌলভীবাজার শহরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রী ও সাধারণ জনতার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগে রিয়াজ খানের উপর মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা রিয়াজ খান রাজনগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খানের ভাতিজা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন