মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির বিনোদনকেন্দ্রে পর্যটকদের ভিড়

সাকিব মামুন, খাগড়াছড়ি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম
খাগড়াছড়ির বিভিন্ন বিনোদনকেন্দ্রে বেড়েছে দর্শনার্থী
expand
খাগড়াছড়ির বিভিন্ন বিনোদনকেন্দ্রে বেড়েছে দর্শনার্থী

পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ির বিভিন্ন বিনোদনকেন্দ্রে বেড়েছে দর্শনার্থীদের উপস্থিতি। ঈদের প্রথম দুইদিন তুলনামূলক কম পর্যটক থাকলেও আজ জেলার পর্যটন স্পটগুলোতে দেখা গেছে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।

বিশেষ করে সাজেক ভ্যালি থেকে ফিরে আসা পর্যটকদের উপস্থিতিতে নতুন করে সরগরম হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো।

পাহাড়ি এ জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র আলুটিলা, হর্টিকালচার পার্ক, রিসাং ঝরনাসহ বিভিন্ন স্থানে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের উপস্থিতিও দেখা যায়।

সাজেক সফর শেষে ফেরার পথে অনেকেই খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন, ফলে পর্যটনকেন্দ্রগুলোতে আজ ভিড় বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

হোটেল ও রিসোর্ট মালিকরাও স্বস্থির কথা জানিয়েছেন। তাদের মতে, ঈদের প্রথম দুইদিন বুকিং কম থাকলেও এখন বেড়েছে এবং শেষ দিকের ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়, মেঘ, ঝরনা আর সবুজে ঘেরা খাগড়াছড়ির অনন্য সৌন্দর্য উপভোগে আগ্রহীদের জন্য এখনই উপযুক্ত সময়। ঈদের ছুটির বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন তারা।

টুরিস্ট পুলিশের উপপরিদর্শক নিশাত রায় বলেন, ‘পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ কাজ করছে।

যেকোনো সমস্যায় ছুটে যাওয়ার মতো প্রস্তুতি রয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন