মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে হাজার ডলার আয়ের সুযোগ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০১:২০ এএম
ফেসবুক লোগো
expand
ফেসবুক লোগো

বিশ্বজুড়ে কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম এখন থেকে ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে প্রতি মাসে ৩ হাজার ডলার।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছে মেটা। মূলত অন্যান্য প্ল্যাটফর্মে জনপ্রিয় নির্মাতাদের ফেসবুকে সক্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কারা পাচ্ছেন অগ্রাধিকার

মেটার তথ্য অনুযায়ী, এই কর্মসূচি সবার জন্য উন্মুক্ত নয়। যেসব নির্মাতার ইতোমধ্যে ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে বড় ফলোয়ার রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

যাদের অনুসারী সংখ্যা অন্তত এক লাখ, তারা মাসে প্রায় এক হাজার ডলার পর্যন্ত আয় করতে পারেন। আর যাদের অনুসারী ১০ লাখ বা তার বেশি, তাদের ক্ষেত্রে মাসিক আয় তিন হাজার ডলার পর্যন্ত হতে পারে।

কীভাবে কাজ করবে

এই প্রোগ্রামের অধীন থাকা ক্রিয়েটররা টানা তিন মাস মেটার পক্ষ থেকে নিশ্চিত পেমেন্ট পাবেন। এর জন্য তাদের ফেসবুকে নিয়মিত ‘এলিজিবল রিলস’ বা মানসম্মত ছোট ভিডিও শেয়ার করতে হবে।

এ ছাড়া ফেসবুক এসব ক্রিয়েটরের কনটেন্টের রিচ বা দর্শক সংখ্যা বাড়িয়ে দিতে বিশেষ কারিগরি সহায়তা দেবে, যাতে তারা দ্রুত ফেসবুকেও নিজেদের বিশাল দর্শকগোষ্ঠী তৈরি করতে পারেন।

আয় বাড়াতে নতুন পরিবর্তন

মেটা জানিয়েছে, তাদের কনটেন্ট মনিটাইজেশন ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। এখন শুধু ভিডিও নয়; রিলস, ছবি, স্টোরি এমনকি লেখাভিত্তিক পোস্ট থেকেও আয় করা যাবে।

প্রতিষ্ঠানটির দাবি, সাম্প্রতিক সময়ে নির্মাতাদের জন্য তাদের মোট অর্থপ্রদান উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে ফেসবুকে মোট আয়ের বড় অংশই আসছে রিলস থেকে, বাকি অংশ ছবি ও লেখাভিত্তিক কনটেন্ট থেকে।

আবেদন পদ্ধতি

মেটার এই বিশেষ প্রোগ্রামটি বর্তমানে আমন্ত্রণভিত্তিক। তবে আগ্রহী ক্রিয়েটররা তাদের ফেসবুক অ্যাপের ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’ থেকে ‘মনিটাইজেশন’ ট্যাবে গিয়ে ‘কনটেন্ট মনিটাইজেশন’ অপশনে নিজেদের আগ্রহ প্রকাশ করতে পারেন। যোগ্য বিবেচিত হলে মেটা কর্তৃপক্ষ সরাসরি আবেদনকারীকে ই-মেইল বা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, প্রতিযোগী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে টিকে থাকতে এবং জনপ্রিয় নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে আনতেই মেটার এই উদ্যোগ। এতে বাংলাদেশের নির্মাতাদের জন্যও বৈদেশিক আয়ের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup