মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টা ৮ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত তিনটি ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি প্রস্থান ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে।

তবে সব ফ্লাইট বাতিল হয়নি। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ছয়টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং পাঁচটি ফ্লাইট নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট স্থবিরতার পরিস্থিতি এখনও কাটেনি।

সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে সোমবারের সাতটি বাতিল ফ্লাইটসহ মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। তিনি যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন