বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় র‍্যালি

কুষ্টিয়া প্রতিনিধি:
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির র‍্যালি
expand
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির র‍্যালি

বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে র‍্যালি ও হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম।

টেলিকনফারেন্সে মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডাঃ একে আজাদ খান। এসময় আরও বক্তব্য রাখেন সিএমএইচ হাসপাতালে প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল হান্নান।

প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা. এস আর খান। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও ড্যাব কুষ্টিয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নাসিমুল বারী বাপ্পি, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন।

এসময় বক্তারা বলেন,"সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন ডায়াবেটিসের ব্যাপকতা অনেক বেশি। কিন্তু একে সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের এ রোগের ঝুঁকিগুলো সম্পর্কে জানতে হবে, অন্যদেরও অবহিত করতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup