

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে কুষ্টিয়াতেও শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা ও ১৩ জুলাই চরম প্রতিকূল ও বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণের ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি চলাকালে কুষ্টিয়া-বটতল কুষ্টিয়া-ত্রিমোহনী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় দূর্ভোগে পড়েন সাধারণ মানুষ।