

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফার্মাসিস্ট আরিফুর ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সরা।
সোমবার (০৬ জুলাই) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মইন উদ্দিন মঞ্জু, মহাসচিব বিপ্লব উজ জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, দায়িত্ব পালনরত স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ২৯ জুন কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চত্বরে দুর্বৃত্তদের হামলার শিকার হন সৌরভ হোসেন এবং ফার্মাসিস্ট আরিফুর ইসলাম।