

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে কুষ্টিয়ায় আলিফ-আখলাক স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে শহরের এনএস রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তিনি জানান,"আগামীকাল থেকে গ্যাসের দাম বাড়বে এমন অজুহাতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে ‘আলিফ আখলাক স্টোরে অভিযান চালিয়ে এমন অনিয়ম ধরা পড়ে।প্রতিষ্ঠানটি এমন অজুহাতে পূর্বে কম দামে ১৩০০ থেকে ১৩৮০ টাকা ক্রয় করা ১২ কেজির এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে প্রায় ১৮০০ টাকায় বিক্রি করছিল। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর,দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক,জেলা পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন