সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ডিসি প্রত্যাহার বাতিলের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়
expand
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. ইকবাল হোসেনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা।

জুলাই যোদ্ধা ও কুষ্টিয়া সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার (০২ মার্চ) সকালে শহরের মজমপুর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এতে কয়েকশত জুলাই যোদ্ধা ও সাধারণ মানুষ অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা। এসময় তারা মানবিক ডিসির বদলি মানি না, মানব না,ইকবাল হোসেনের বদলি বাতিল করো’ ইত্যাদি স্লোগানে দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ দ্রুত বাতিল করে তাকে কুষ্টিয়াতেই বহাল রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে রোববার রাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করে কুষ্টিয়ার ডিসি মো.ইকবাল হোসেনকে প্রত্যাহার করেছে সরকার। প্রজ্ঞাপনে উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলেও জানানো হয়। এই খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি বেশকিছু দিন যাবত বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জেলাবাসীর মনে আস্থার জায়গা করে নিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন