শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
expand
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সাদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সদকি ইউনিয়নের বানিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ঘাস ক্ষেত থেকে ব্যাগ বন্দি পরিত্যক্ত অবস্থায় এসব বস্তু উদ্ধার করা হয়। এঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, দুপুর ১২টার দিকে ভোটকেন্দ্রের সামনে একটি ঘাস ক্ষেত থেকে ব্যাগ বন্দি পরিত্যক্ত অবস্থায় ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এসব বস্তু উদ্ধার করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তে চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup