মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৮ ঘণ্টা পর ডোবায় ভাসছিল শিশু বিথীর মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম
নিহত শিশুর নাম বিথি রানী ভুতি (০৬)
expand

কুড়িগ্রামে দুপুরে নিখোঁজ হওয়া এক শিশুর ভাসমান মরদেহ সন্ধ্যায় বাড়ির পাশের একটি টিউবওয়েলের পানির গর্ত থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের উওর কুমরপুর ডুংডুংগীরহাট গ্রামে এক ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।

নিহত শিশুর নাম বিথি রানী ভুতি (০৬) তিনি ভোগডাঙা ইউনিয়নের উওর কুমরপুর ডুংডুংগীরহাট গ্রামের শ্রী অমল চন্দ্রে মেয়ে।

স্থানীয় সূত্র জানিয়েছেন, আজ দুপুর আনুমানিক ১২টা থেকে মেয়টি নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা আশেপাশের বিভিন্ন স্থান, আত্মীয়স্বজনের বাড়ি এবং পুকুর-ডোবায় খোঁজাখুঁজি চালান।

এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় সাধারন ডায়েরিও করেন শিশুটির পরিবার। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তবে পানিতে ডুবে নাকি অন্য কোনো কারণে শিশুটির মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান, আগামীকাল মরদেহ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হবে। আর এ বিষয়ে হত্যা মামলা রুজু করা হবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank