বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভে শহরের বিভিন্ন কলেজের বিপুল সংখ্যক এইচএসসি পরীক্ষার্থী অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানান।

সমাবেশে বক্তারা বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগ, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। এতে অনেকে চরম ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে তারা দায়িত্বজ্ঞানহীন, অমানবিক এবং শিক্ষাবান্ধব নীতির পরিপন্থি বলে উল্লেখ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার চেয়ে পরীক্ষার সময়সূচিকে বেশি গুরুত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করায় দেশের সব শিক্ষার্থীকে অপমান করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

সমাবেশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup