বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নারী নেতৃত্ব বিকাশে তিন দিনব্যাপী প্রশিক্ষণ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম
যশোরে নারী নেতৃত্ব বিকাশে তিন দিনব্যাপী প্রশিক্ষণ
expand
যশোরে নারী নেতৃত্ব বিকাশে তিন দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকারে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যশোরে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও প্রার্থীতা সহায়তা কর্মসূচি (শি লিডস)’-এর আওতায় ধারাবাহিক প্রশিক্ষণ (প্রাথমিক মডিউল, ব্যাচ-১) শীর্ষক এই কর্মশালার আয়োজন করেছে বাঁচতে শেখা। ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত যশোর শহরের আরবপুরে শহীদ মশিয়ুর রহমান সড়কে অবস্থিত বাঁচতে শেখার প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

রোববার কর্মশালার উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর নট এডুকেশন অ্যান্ড গ্রোথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দীপালী রানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, জেলা এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন এবং বাঁচতে শেখার অ্যাডমিন অফিসার রুহিদা নাসরিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের কার্যকর অংশগ্রহণ, নেতৃত্বের বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনী প্রক্রিয়া, নেতৃত্বের দক্ষতা, নির্বাচনী প্রচারণার কৌশল এবং স্থানীয় সরকারে নারীর ভূমিকা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাবনাময় নারী নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। তাদের রাজনৈতিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup