

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ভোটারদের জন্য তথ্যসেবা আরও সহজ করতে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট চালু করা হয়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা এখন থেকে www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং ‘Smart Voter Info BD’ অ্যাপ ব্যবহার করে সহজেই নিজেদের ভোটকেন্দ্র, ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে জন্মতারিখ এবং ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর দিয়ে সার্চ করলেই ব্যক্তিগত ভোটার স্লিপ পাওয়া যাবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, প্রযুক্তির যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত তথ্য নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এতে ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই তাদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রার্থীর সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ বিএনপি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
মন্তব্য করুন
