

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের বকশীগঞ্জে দাখিল পরীক্ষায় নকল করার দায়ে এক নারী পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা যায়, আজ দাখিল ইংরেজি পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছিলেন দায়িত্বরত কর্মকর্তারা। এসময় আইরমারী ইসলামীয়া মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী বৃষ্টি আক্তারকে নকল করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিব ও খয়ের উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম কক্ষ পরিদর্শন করেন এবং হাতে-নাতে নকলসহ ওই ছাত্রীকে ধরে ফেলেন। পরে পরীক্ষার নিয়ম লঙ্ঘনের দায়ে তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম জানান, পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নকলের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। অভিযুক্ত ছাত্রীকে হাতেনাতে ধরার পর বিধি মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, বকশীগঞ্জে চলতি দাখিল ও সমমান পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগ থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এ ঘটনা অন্যান্য পরীক্ষার্থীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন